23 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহানের মৃত্যু

রাজধানীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহানের মৃত্যু

রাজধানীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহানের মৃত্যু

বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর রামপুরা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ সোহান শাহ (২৭) নামে এক যুবক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহতের বাবা শাহ সেকান্দর আলী জানান, তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চন্ডিখালী গ্রামে। রামপুরা হাজীপাড়া ডিআইটি রোড়ের একটি মেসে থাকতো এবং রামপুরা এলাকায় একটি গার্মেন্টস্ ফ্যাক্টরিতে চাকরি করত।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয় সোহান। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৩ আগস্ট সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহজাহান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেলে রামপুরা হাজীপাড়া সিএনজি পাম্পের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সিএমএইচ হাসপাতালে মারা যান। পরে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী