23 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জাপান থেকে আসছে আরও ৬ লক্ষাধিক টিকা

জাপান থেকে আসছে আরও ৬ লক্ষাধিক টিকা

জাপান থেকে আসছে আরও ৬ লক্ষাধিক টিকা

বিএনএ, ঢাকা :  কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান আরও ৬ লক্ষাধিক টিকা আসছে। শনিবার (২৮ আগস্ট) জাপান থেকে দেশে পৌঁছাবে এ সব টিকা ।  বিকেল সোয়া ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং সর্বশেষ ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। সর্বশেষ গত ২১ আগস্ট দেশে আসে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। চতুর্থ চালান নিয়ে মোট ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে জাপান। সেই ধারাবাহিকতায় আজ পঞ্চম চালানে আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। এ নিয়ে উপহারের ৩০ টিকা পাঠাচ্ছে জাপান।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর