26 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির বিদ্যুৎ

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির বিদ্যুৎ


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ  সরবরাহ করা হচ্ছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়  শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ