26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো.ফয়সাল (১৭) উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামের শাহজাহানের ছেলে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফয়সাল মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের