29 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিএনএ, ঝিনাইদহ: ‘বিনা খরচে নিন আইনী সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালতের সামনে থেকে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি র‌্যালি

র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে বার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেসময় জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ মামলা সংক্রান্ত কোন সমস্যা হলে সাথে সাথেই তারা যদি লিগ্যাল এইড অফিসে আসে তাহলে তাহের সকল সহায়তা বিনামুল্যে দেওয়া হবে। এক্ষেত্রে তারা কোন হয়রানীরও স্বীকার হবেনা। তাদের সকল খরচ সরকারই বহন করবে।

বিএনএ/ আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের