30 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ অ-১৭ নারী দল

নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ অ-১৭ নারী দল


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নেপালের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। মঙ্গলবার (২৮ মার্চ) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক বাংলাদেশ।

ফলে রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে চার ম্যাচের দুটিতে জয়, একটিতে হার ও একটিতে ড্র নিয়ে এই মুহুর্তে ৭ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। অপরাদিকে তিন ম্যাচ থেকে পূর্ণ নয় পয়েন্ট সংগ্রহ করেছে এবারের আসরের অন্যতম ফেভারিট রাশিয়া। যারা অতিথি দল হিসেবে প্রথমবারের মতো সাফে খেলতে এসেছে।

মঙ্গলবারের খেলায় সেনু পারিয়ারের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় নেপাল। দ্বিতীয়ার্ধে গোলটি পরিশোধের মাধ্যমে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনেন সাগরিকা।

ম্যাচের অস্টম মিনিটে গোল করে সফরকারী নেপালকে এগিয়ে দেন সেনু। গোলটি পরিশোধের প্রানপন চেস্টা করেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধের প্রচেস্টা আরো জোরদার করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সফল হয় লাল সুবজের দল। ম্যাচের ৭৫তম মিনিটে তৃষ্ণার যোগান থেকে পোস্টের একেবারে সামনে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন সাগরিকা (১-১)। এরপর আর কোন পক্ষ গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দল দুটি। এই ড্রয়ে লিগের চার ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করেছে নেপাল।  টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা লাভ করবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত