29 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে চালকলে আটকে পড়া শ্রমিক উদ্ধার

ঝিনাইদহে চালকলে আটকে পড়া শ্রমিক উদ্ধার

ঝিনাইদহে চালকলে আটকে পড়া শ্রমিককে উদ্ধার

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহে নির্মাণাধীন চাল কলে প্রায় ৪০ ফুট উচ্চতায় আটকে পড়া অসুস্থ্ শ্রমিককে উদ্ধার করেছে দমকল বাহিনীর ফায়ার ফাইটাররা। প্রায় আধা ঘন্টার শ্বাসরুদ্ধকর  অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। অসুস্থ্ শ্রমিকের নাম মোঃ শহিদ আলী (৫৫)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শষা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

রোববার বিকাল ৪ টার দিকে ঝিনাইদহ শহরের অদূরে সাদমান অটো রাইচমিলের পাশে নির্মাণাধীন স্টিল স্ট্রাকচার ভবনের ২য় তলারেউপরে অন্যদের সাথে কাজ করছিল শহিদ আলী। হঠাৎ জ্ঞান হারিয়ে স্টিলের সাথে আটকা পড়েন তিনি। এসময় খবর দেওয়া হয় ঝিনাইদহ ফায়ার সার্ভিস অফিসে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। এ সময় ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলীর নেতৃত্বে ফায়ার ফাইটার মোঃ মামুনুর রশিদ বিচক্ষণ ও সাহসিকতার সঙ্গে শহিদকে উদ্ধার করে। অভিযান দেখতে তখন এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ মামুনুর রশিদ জানান, চল্লিশ ফুট উচ্চতা থেকে তাকে নামানোর কোন উপায় ছিল না। এসময় স্টেশন অফিসার সুমন আলীর নেতৃত্বে একটি মই ব্যবহার করে উপরে উঠে পড়ি। ঝুঁকি থাকলেও অন্য আরো সহযোগী ফায়ার ফাইটারদের সহযোগিতায় তাকে নীচে নামিয়ে আনতে সক্ষম হই।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলী জানান, অভিযানটি ছিল খুবই ঝুকিপূর্ণ। সামান্য ভুল সিদ্ধান্তে ভিকটিমের পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের