32 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বিএনএ খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- পানছড়ির ছোট ধনপাড়ার স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২) এবং পূর্ণ চাকমার মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) ও তার ছেলে পিবির চাকমা (২)।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুইজনও ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত