32 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হাঁস আছে মালিক নেই

হাঁস আছে মালিক নেই


বিএনএ,জামালপুর ।জামালপুরের সরিষাবাড়িতে নিখোঁজের ২০ ঘণ্টা পর ঝিনাই নদ থেকে লতিফুর রহমান নামে এক হাঁস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। তিনি সরিষাবাড়ি পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার(২৭ জানুয়ারি )সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় ঝিনাই নদ থেকে তার মরদেহ উদ্ধার হয়।
সরিষাবাড়ির তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  সুরত হাল করে পরিবারের কাছে হস্তান্তর করে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, গত বুধবার দুপুরে লতিফুর রহমান বয়ড়া বাজার থেকে কিছু হাঁস কিনে ব্রিজের ওপর বসেছিলেন। ওই সময় একটি হাঁস ব্রিজের ওপর থেকে উড়াল দিয়ে নদের পানিতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য লতিফুর পানিতে নেমে পড়েন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে অভিযান বন্ধ করে চলে যায়। বৃহস্পতিবার স্থানীয় জেলেরা মাছ ধরার সময় তাকে নদের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল করে  নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। একই সময় হারিয়ে যাওয়া হাঁসটিকেও উদ্ধার করে এলাকাবাসী।

বিএনএ/এম শাহীন আল আমীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার