21 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ৯৯৯-এ কল: প্রাণে বাঁচলো মুখপোড়া হনুমান

৯৯৯-এ কল: প্রাণে বাঁচলো মুখপোড়া হনুমান


বিএনএ, বরিশাল: বরিশাল নগরীর পথচারীদের ৯৯৯-এ কল দেওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়া মুখপোড়া একটি পুরুষ হনুমান প্রাণে বেঁচে গেছে।

বুধবার (২৭) ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গিজা মহল্লা জামে কসাই মসজিদের বিপরীতে সড়কের উপর মুখপোড়া হনুমানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে সড়কের উপর কাতরাচ্ছিল। এসময় পথচারীরা পড়ে থাকা হনুমানটিকে প্রথমে বাঁচানোর জন্য চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করে ৯৯৯-এ কল দেয়। এসময় ঘটনাস্থলে ছুটে আসেন কোতয়ালী মডেল থানা পুলিশ। তারা এসে কিছুই বুঝে উঠতে না পেরে এক পর্যায়ে তারা প্রাণিসম্পদ কার্যালয় কল দেয়।

সংবাদ পেয়ে ছুটে আসে বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম সদস্য সৈয়দ রিমেল। এসময় রিমেল রক্তাক্ত হওয়া হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলে। পরবর্তীতে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্রাম্যমাণ ভেটেরিনারি গাড়ি নিয়ে ছুটে আসে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বিশ্বাস।

এসময় বিভিন্ন পথচারীদের সহায়তা হনুমানকে নিয়ন্ত্রণ করে গাড়িতে তুলে সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হনুমানকে চিকিৎসক ডা. সুব্রত সিকদার ও ইন্টার্ন চিকিৎসক অভিজিৎ মন্ডল বলেন হনুমানটি সুস্থ হতে প্রায় ১ সপ্তাহ লাগবে। ততদিন আমাদের হেফাজতে ওর চিকিৎসা চলবে

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর