30 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জয়নাল হাজারীর জানাজা ফেনী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে

জয়নাল হাজারীর জানাজা ফেনী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে


বিএনএ,ঢাকা: ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর জানাজা ফেনী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী ফেনী শহরে মাস্টারপাড়ায় নিজের বাসভবনের সামনে ‘মুজিব উদ্যানে’ সমাহিত করা হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জয়নাল হাজারীর ভাতিজা সাবেক কাউন্সিলর টিটু হাজারী বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। উনার শেষ ইচ্ছা অনুযায়ী ফেনী শহরে মাস্টারপাড়ায় নিজের বাসভবনের সামনে ‘মুজিব উদ্যানে’ দাফন করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে এসে জয়নাল হাজারী বলেছিলেন, ‘আমার মৃত্যুর পর নামাজে জানাজাটা যেন ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে হয়।’

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রয়াত নেতার আশা পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করা হবে। আমি নিজে উপস্থিত হয়ে লক্ষাধিক মানুষ নিয়ে ফেনী পাইলট হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা পড়ব।

বার্ধক্যজনিত নানা রোগে ভুগে জয়নাল হাজারী কয়েকদিন যাবত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন। এ অবস্থায় সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি মারা যান।

১৯৪৫ সালে জন্ম নেওয়া জয়নাল হাজারী আজীবন আওয়ামী লীগেই যুক্ত ছিলেন। ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। হাজারী ১৯৯৬ সালে নির্বাচিত হবার পর, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার হয়ে প্রায় ১২০ জন রাজনৈতিক নেতা-কর্মীর মৃত্যু হয়। এই প্রেক্ষাপটের পেছেনে হাজারীকে সন্দেহ করা হয় এবং ২০০১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৬ আগস্ট রাতে হাজারীর বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এরপরই তিনি আত্মগোপনে চলে যান।

এপ্রিল, ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হয় হাজারীকে। চার বছর পর ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের