30 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় ভেসে উঠল আরও একটি মৃত ডলফিন

হালদায় ভেসে উঠল আরও একটি মৃত ডলফিন

হালদায় ভেসে উঠল আরও একটি মৃত ডলফিন

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামের নদী থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরীয়া এলাকায় থেকে ডলফিনটি উদ্ধার করে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ এবং আইডিএফ এর সদস্যরা।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম। তিনি বলেন, ডলফিনটি নদী থেকে উদ্ধার করে রামদাস মুন্সিরহাট এলাকায় মাটিচাপা দেয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ডলফিনটির দেহ পচে গেছে। কীভাবে এটি মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, ওজন ১৫ কেজির মতো হবে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে,  মৃত ডলফিনটি হালদা নদীর আকবরিয়া এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেয় প্রশাসন।

এর আগে ২৪ অক্টোবর হালদা নদী থেকে মৃত অবস্থায় আরও একটি ডলফিন উদ্ধার করা হয়। তারও আগে ৪ অক্টোবর হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। এছাড়া ৩০ সেপ্টেম্বর ৫৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয় বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের