29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে গ্রাম পুলিশের মানববন্ধন 

ঝিনাইদহে গ্রাম পুলিশের মানববন্ধন 


বিএনএ, ঝিনাইদহ: চাকুরী জাতীয় করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রাম পুলিশের সদস্যরা। সোমবার(২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে গ্রাম পুলিশদের সংগঠন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখা।এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিয়ে সংগঠনের প্রায় ৩ শতাধিক সদস্য অংশ নেয়।

কর্মসূচীতে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান খান, সাংগঠনিক সম্পাদত আতিয়ার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ৭ হাজার টাকার বেতনের অর্ধেক সরকার দিলেও বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। অধিকাংশ সময় ইউনিয়ন পরিষদের টাকা বকেয়া থাকে। বর্তমানে দ্রব্যমুল্যের চড়া  বাজারে নামমাত্র বেতন পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। তাই চাকুরী জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী