32 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যালটে লেখা খালেদা জিয়ার মুক্তি চাই

ব্যালটে লেখা খালেদা জিয়ার মুক্তি চাই

ব্যালট পেপারে লেখা খালেদা জিয়ার মুক্তি চাই

বিএনএ নোয়াখালী: ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তি চেয়ে ব্যালটে সিল মারা হয়েছে। হাতে লেখা দুইটি ও একটিতে সিল মারা মোট তিনটি ব্যালট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া তিনটি ব্যালটের মধ্যে হাতে লেখা একটিতে ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই, অপরটিতে হাতে লেখাটিতে ছিল বেগম জিয়ার মুক্তি চাই এবং সিল মারাটিতে ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই, কবিরহাট উপজেলা ছাত্রদল।

এই ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, একটি দলের নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা এবং আন্দোলনের বহিঃপ্রকাশ। শুধু নেতাকর্মী নয়, দেশের আপামর মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়- এটাই তার প্রমাণ।

রোববার (২৬ ডিসেম্বর) জেলার কবিরহাট ও সদর উপজেলার মোট ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুইটি উপজেলার ৯টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। যার মধ্যে নারী ভোটার চোখে পড়ার মতো। তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়। কোথাও কোথাও নৌকার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫