32 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন নিয়ে যে বিতর্ক তা অনাকাঙ্খিত– প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন নিয়ে যে বিতর্ক তা অনাকাঙ্খিত– প্রধান নির্বাচন কমিশনার


বিএনএ, ঢাকা:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,নির্বাচন নিয়ে যে বিতর্ক তা অনাকাঙ্খিত। বিতর্কহীন ফলাফল চায় কমিশন। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য ভোট দেখতে চায়।নির্বাচন ছাড়া প্রজাতন্ত্র হতে পারে না।গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে।

সোমবার(২৭ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে  অনুসন্ধান কমিটির সদস্যদের সঙ্গে ইসি প্রশিক্ষণ পর্ব শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশ বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে আছে। সেখান থেকে উঠে আসতে হবে। স্বাধীন ভেবে কাজ করতে হবে। মানুষের আস্থা বিচার বিভাগের উপর। নির্বাচনের দিন ব্যর্থ হতে চায় না কমিশন।

সিইসি বলেন, আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। দুর্ভাগ্যজনক হলো আমাদের নির্বাচনে বাইরে থেকে থাবা বা হাত এসে পড়েছে। তারা আধিপত্য বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছু রক্ষা করতে হলে নির্বাচনটাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত