28 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ


বিএনএ,খাগড়াছড়ি : স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে  এ অবরোধ শুরু হয়। ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধকারীরা।

সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেয়। অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধে ঢাকাসহ দূরপাল্লার নৈশকোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকা পড়েছে। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ