29 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - আগস্ট ২২, ২০২৬
Bnanews24.com
Home » তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি


বিএনএ,ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চান আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ  এটি বারবার আর বিঘ্নিত না হয় বলে রিভিউ শুনানিতে মন্তব্য করেছেন ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’সহ আরও কয়েকটি আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ