23 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী


বিএনএ, নেত্রকোণা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে সবসময় বিশেষ দৃষ্টি রেখেছেন। তাদের কল্যাণে যা যা প্রয়োজন, সবকিছুই করছেন। তাই প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তাদের জনশক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ নেত্রকোণা সাব-চ্যাপ্টারের আয়োজনে বৃহস্পতিবার (২৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা পাবলিক হলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস ২০২৩-এর স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয়ী কামরুন্নেছা আশরাফ এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী মো. পাইয়িম মিয়াকে গণসংবর্ধনা প্রদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ, সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের পরিচালক ফারুকুল ইসলাম ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর