21 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রিয়ালের কাছে ধরাশায়ী ম্যানইউ

রিয়ালের কাছে ধরাশায়ী ম্যানইউ

ম্যানইউ

স্পোর্টস ডেস্ক: সাইনিং জুড বেলিংহ্যাম। শত মিলিয়ন ইউরো ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার তিনি। নামের প্রতি সুবিচারও শুরু করেছেন ইংলিশ এই তরুণ। প্রাক মৌসুমের প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন। দ্বিতীয় ম্যাচেই পেয়ে গেছেন গোলের দেখা।

তার সঙ্গে গোল করেছেন মৌসুমের নিউ সাইনিং জোসেলু। এখন পর্যন্ত করিম বেনজেমার বিকল্প স্ট্রাইকার স্পেনের এই জোসেলু। জুডের শুরুর ও জোসেলুর শেষের গোলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৬ মিনিটে গোল করেন জুড বেলিংহ্যাম। তাকে লম্বা করে পাস দেন রিয়ালের জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এরপর ৮৯ মিনিটে গোল করেন বদলি নামা স্ট্রাইকার জোসেলু। তার গোলের কারিগর স্প্যানিশ ফুলব্যাক লুকাস ভাসকেস।

এই জয়ে প্রাক মৌসুমে ভালোর ইঙ্গিত দিল রিয়াল মাদ্রিদ। এর আগে এসি মিলানের বিপক্ষে জিতেছে তারা। অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমা ক্লাব ছাড়লেও ব্লাঙ্কোসরা যে মানিয়ে নিতে প্রস্তুত কার্লো আনচেলত্তি ও তার দল সেটা বুঝিয়ে দিতে পেরেছে। সঙ্গে বার্তা দিয়েছে- এমবাপ্পে আসলে তারা আরও শক্তিশালী হয়ে যাবে।

অন্যদিকে সেরা দল গড়া ও ছন্দ পাওয়া থেকে এখনও বেশ দূরে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েলসের ক্লাব রেক্সহ্যামের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রেড ডেভিলসরা। এবার প্রাক মৌসুমে রিয়ালের কাছে হারে চিন্তা বাড়লো দলটির কোচ এরিক টেন হাগের কপালে। রক্ষণ-মিডফিল্ড থেকে ফ্রন্ট লাইন; আরও কিছু খেলোয়াড় দরকার রেড ডেভিলসদের।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর