26 C
আবহাওয়া
৬:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছয় মামলার আসামি গ্রেপ্তার

ছয় মামলার আসামি গ্রেপ্তার

ছয় মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ছয় মামলার আসামি মো. শাকিল(২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ২৬ জুলাই ) নগরীর কর্ণফুলী থানার কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল ফেনীর ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে।

র‌্যাব-৭,চট্টগ্রামের সহকারী পরিচালক ( মিডিয়া ) মো. নুরুল আবছার বলেন, শাকিল অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায় এবং দীর্ঘ ২ মাস গ্রেপ্তার এড়াতে ভারতে আত্মগোপন করে ছিল। ২৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী সেতুর টোল প্লাাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে জোরাগঞ্জ থানায় এবং ফেনীর ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬ টি মামলা রয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪,কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের