27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ১২১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ১

লোহাগাড়ায় ১২১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ১


বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যাক্তির ট্রাভেল ব্যাগ থেকে বিভিন্ন কোম্পানীর ১২১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত লোহাগাড়া উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ার মুহাম্মদ নুরুল হকের পুত্র   মুহাম্মদ ইদ্রিস(৩৪)।

ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,  কুমিল্লা থেকে প্রাইভেট কারে ২ ব্যক্তি ট্রাভেলিং ব্যাগে করে  চোরাইকৃত মোবাইল ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আমিরাবাদ স্টেশনে থানা পুলিশের একটি টিম চেক পোস্ট বসিয়ে প্রাইভেট কার থামিয়ে একজনকে আটক করে।  অপরজন চুনতির কামরুল হাসান কৌশলে পালিয়ে যায়। এসময়  বিভিন্ন কোম্পানীর ১২১ টি স্মাট ফোন জব্দ করা হয়।  পলাতক কামরুলকে ধরতে পুলিশ তৎপর আছে।

আটককৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বুধবার (২৭ জুলাই) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/রায়হান শিকদার/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের