বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিস্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, বাথরুমের উপরের লোহার পাইপের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন ওই তরুণী। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে ফ্লোরে জমে আছে।’
তিনি আরও বলেন, তাৎক্ষণিক শাহবাগ থানায় খবর দিলে ওসিসহ পুলিশ ঘটনাস্থলে আসেন। ওই তরুণীর নাম পরিচয় এখনো কিছুই জানা যায়নি। ঝুলন্ত মরদেহের পায়ের নিচেই একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

