বিএনএ, বিশ্বডেস্ক: কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছে তার সমর্থকেরা। দেশটির নেতৃত্বের সঙ্গে দলটির গভীর বিভাজনের মধ্যে এ কর্মসূচি শুরু হলো। আজ সোমবার ( ৫ অক্টোবর) ইমরান খানের দল পিটিআই এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে পার্লামেন্টের মাধ্যমে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর থেকেই তার দল ও পাকিস্তানের নেতৃত্বের মধ্যে এই বিভাজনের শুরু।
গত রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশে র্যালিটি শুরু হয়। ইসলামাবাদে পৌঁছানোর আগে বিভিন্ন স্থানে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।
নেতৃত্বে থাকা প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, আমি আপনাদের সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, তরুণদের বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, আপনাদের সেই নেতার জন্য, যিনি কারাগারে বসে আছেন।
অপর দিকে সরকার ঘোষণা দিয়েছে, লংমার্চে অংশগ্রহণকারীদের ইসলামাবাদে ঢুকতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, আমরা এটা চিরতরে শেষ করবো। তিনি আরও বলেন, রাজধানীতে দলটিকে নিজেদের ইচ্ছামতো ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত করতে দেওয়া যাবে না।
![]()

