32 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা


বিএনএ, ঢাকা : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনের ৪০০ নম্বর কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে।

এদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ