30 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ


বিএনএ, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। মারা গেছেন ২১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৬ জন পুরুষ, ২৩ জন নারী এবং ২৮ জন শিশু।

বছরের শুরুতে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম ছিল। জুন থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়। জুনে আক্রান্ত হন ১২২ জন, জুলাইয়ে আক্রান্ত হন ৫৩৬ জন, আগস্টে আক্রান্ত হন ১ হাজার ২০২ জন এবং সেপ্টেম্বরে তা বেড়ে ২ হাজার ৪৩০ জনে দাঁড়ায়। অক্টোবরের প্রথম পাঁচ দিনে নতুন করে ৪৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

গত দুই বছরের তুলনায় চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯১৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের। অর্থাৎ বছরের শেষ তিন মাসের আগেই চলতি বছরের আক্রান্তের সংখ্যা গত দুই বছরের মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ