বিএনএ ডেস্ক: কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই আদেশে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কর্নেল মো. সাইদুল ইসলামকে।
এ ছাড়া অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্কলিত এই নিয়োগ ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

