26 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ৫

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা গেছে আরও একজন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ‌্যে একজন শিশু রয়েছে। সে পানিতে ডুবে মারা গেছে।

নিহতরা হলেন-উখিয়ার বালুখালি ক্যাম্প-১০ এর দিল বাহার (২৬), আব্দুর রহমান (২), আয়েশা সিদ্দিকা(১), দিল বাহার (৪২) ও শফিউল আলম (৯)। নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।
আহতরা হলেন-নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)।

মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত কয়েকশ বসতঘর পানির নিচে তলিয়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ