30 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণায় ঈদের নামাজ আদায়ে প্রশাসনের নিষেধাজ্ঞা

নেত্রকোণায় ঈদের নামাজ আদায়ে প্রশাসনের নিষেধাজ্ঞা


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চারিতলা গ্রামের ঈদগাহ মাঠে আগামী পবিত্র ঈদুল আজহা নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঈদের নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে বহুপক্ষীয় সংঘর্ষের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মাওলানা জাহের উদ্দিন উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের ঈদগাহ মাঠের ইমাম ছিলেন। গত বছর তিনি মারা যাওয়ার পরে নতুন ইমাম নিয়োগকে কেন্দ্র করে গ্রামের মুছল্লিদের মাঝে বিভক্তির সৃষ্টি হয়। গত বছর তারা পৃথক চারজন ইমাম নিয়োগ ও আলাদা মাঠে নামাজ আদায় করেন। একইভাবে গত পবিত্র ঈদুল ফিতরের নামাজও আদায় করেন তারা। আসন্ন ঈদুল আজহার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করেও পক্ষসমূহের মাঝে পুনরায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থা বহাল থাকলে ঈদেরদিন মাঠেই রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে।

চারিতলা গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদ জানান, ইমাম নিয়ে বিভিন্নপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করায় গ্রামের ঈদগাহ মাঠে নামাজ না পড়ার জন্য মুছল্লিদের মৌখীকভাবে নিষেধ করেছে উপজেলা প্রশাসন। তবে মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির আলম ভূঞা বিরোধ নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

ইউএনও কাবেরী জালাল বলেন, ঈদগাহ মাঠে মিলেমিশে নামাজ পড়ার মত অনুকুল পরিস্থিতি নেই। গতবছর থেকে মুছল্লিরা চারটি পক্ষে বিভক্ত হয়ে চারজন ইমাম দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। থানার অফিসার ইনচার্জ, এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুছল্লিগণকে নিয়ে আলোচনা করে বিরোধ নিরসনের চেষ্ঠা করেছি। কাজ না হওয়ায় শান্তি বজায় রাখার স্বার্থে তাদেরকে বিকল্পস্থানে অথবা সুবিধামত মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।

বিএনএ/ফেরদৌস, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত