24 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হাম ও হামের উপসর্গ,আরও ৫ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ,আরও ৫ জনের মৃত্যু


বিএনএ,ঢাকা:সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন।  বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২০ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮ জন।
বিএনএ /ওজি

 

Loading


শিরোনাম বিএনএ