32 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমছে না, জনপ্রতি ১২ ডলারই থাকছে

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমছে না, জনপ্রতি ১২ ডলারই থাকছে


বিএনএ, ঢাকা : রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

সাম্প্রতিক এক চিঠিতে জাতিসংঘ জানিয়েছে, জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল বলেও জানান তিনি।

ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।

“এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফাইড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না,” বলেন কমিশনার।

মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর – এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা তার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত