29 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনের ৮২টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ট্রেনের ৮২টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার


বিএনএ,ঢাকা: ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতা প্রতিবছর লক্ষ্য করা যায়। এ বছরও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। তবে ট্রেনের টিকিট কালোবাজারিদের আইনের আওতায় আনতে সক্রিয় রয়েছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় টিকিট কালোবাজারি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। একই সময় বিভিন্ন ট্রেনের ৮২টি টিকিট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিম জব্দ করা হয়েছে। দুপুরে সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিএনএনিউজ/ আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল