23 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ময়মনসিংহ

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ ও যু্বলীগের মাঝে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে মহানগরীর বাউন্ডারী রোড এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মহানগরীর নতুন বাজার এলাকার রাজ্জাক মিয়ার ছেলে শাকিল (২৫) ও নওমহল এলাকার জাহিদ হাসানের ছেলে রিমন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাহাদেরকে হাসপাতালে ভর্তি করেন। আহতরা হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮ টার দিকে নগরীর বাউন্ডারী রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান গ্রুপ এবং মহানগর ছাত্রলীগের আহবায়ক নওসেল আহম্মেদ অনি গ্রুপের মাঝে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মহানগর ছাত্রলীগের আহবায়ক নওসেল আহম্মেদ অনি বলেন, আমার সাথে বা মহানগর ছাত্রলীগের কোন নেতাকর্মীর সাথে কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান বলেন, মহানগর যুবলীগ নেতা জয়ের সাথে আগামী শনিবারে জমি নিয়ে দরবার হওয়ার কথা ছিল। এসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। এসময় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ৫০ থেকে ৬০ জনকে নিয়ে এসে জয়ের উপর হামলা করে। পরে জয় ও আমাদের ১০০ থেকে ১৫০ জন তাদের ধাওয়া করে ও পাথর মারার ঘটনা ঘটে। তবে, গোলাগুলির কোন ঘটনা ঘটেনি।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর