23 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ভুয়া এপিএস গ্রেপ্তার

রাজধানীতে ভুয়া এপিএস গ্রেপ্তার

শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহারকারী প্রতারক শিহাব ফের গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার ও প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।  বুধবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম চন্দ্রশেখর মিস্ত্রি (৪২)। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ জানায়, গ্রেপ্তার প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, প্রধানমন্ত্রীর এপিএস, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, মন্ত্রিপরিষদ সচিবের পিএস, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল-কলেজে ভর্তি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণ, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ পাস ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেয়ার কথা বলে শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে তার প্রতারণার বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় ডিএমপি।

বিএনএনিউজ২৪/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর