28 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইউপি নির্বাচন : কুমিল্লায় ১৫ ককটেল বিস্ফোরণ

ইউপি নির্বাচন : কুমিল্লায় ১৫ ককটেল বিস্ফোরণ

ইউপি নির্বাচন : কুমিল্লায় ১৫ ককটেল বিস্ফোরণ

বিএনএ, কুমিল্লা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ভোটকেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে।। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নং ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আধা ঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু হয়।

স্থানীয় এক ভোটার সাইফুল ইসলাম জানান, তিনি ভোট দিতে এসেছেন। তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হওয়ায় তার হাত ও পায়ে কিছু অংশ পুড়ে যায়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার জানান, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩