29 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত


বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে রোজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।বৃহস্পতিবার(২৫ নভেম্বর) দিবাগত  রাত ২টার দিকে উপজেলার সীমান্ত এলাকার কাজিরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রোজিনা খাতুন ওই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কৃষক মহিদুল ইসলাম ও রোজিনা দম্পতির দুটি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে মহিদুল ইসলাম তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থানে তিনি মারা যান। ঘটনার পর থেকেই স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী