29 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - জুন ১১, ২০২৬
Bnanews24.com
Home » আরপিও সংশোধন: আপত্তি জানিয়ে ইসিতে চিঠি বিএনপির

আরপিও সংশোধন: আপত্তি জানিয়ে ইসিতে চিঠি বিএনপির


বিএনএ, ঢাকা : নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি।

রোববার (২৬ অক্টোবর) বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এ-সংক্রান্ত একটি চিঠি দেয়।

বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

এসময় তিনি জানান, আরপিও’র ২০ ধারায় যেই সংশোধনী এনেছে ইসি, তার সাথে একমত নয় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই এই সংশোধন তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে বলেও মনে করছে বিএনপি।

জবিউল্লাহ বলেন, “এক্ষেত্রে আগের নিয়ম ফেরত চায় বিএনপি। আরপিওর ২০ অনুচ্ছেদ পুনর্বহাল করতে আমরা ইসির পাশাপাশি আইন উপদেষ্টাকে জানাবো”।

এর আগে জোটবদ্ধ নির্বাচন করতে হলে শরীক দলের প্রতীকেও ভোট করতে পারতো অন্য দলের প্রার্থীরা। সম্প্রতি নির্বাচন কমিশন আরপিরও এই ধারায় সংশোধন এনে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠায়।

পরে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুমোদিত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ