32 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজা-ইসরায়েল যুদ্ধ : নিরাপত্তা পরিষদে আনা দুটি প্রস্তাবই বাতিল

গাজা-ইসরায়েল যুদ্ধ : নিরাপত্তা পরিষদে আনা দুটি প্রস্তাবই বাতিল

জাতিসংঘ

বিশ্বডেস্ক:  ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলের অভিযান( গাজা-ইসরায়েল যুদ্ধ) নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা দুটি প্রস্তাবই বাতিল হয়ে গেছে। বৃহস্পতিবার( ২৬ অক্টোবর) রাশিয়ার আনা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভেটো দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছে।

প্রসঙ্গত: ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভেটোর অধিকারী পাঁচ দেশের কেউ ভেটো দিলে ওই প্রস্তাব পাস হয় না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স হলো ভেটো প্রদানের অধিকারী দেশ।

রাশিয়ার আনা প্রস্তাবে অবিলম্বে ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানানো হয়েছিল। মার্কিন প্রস্তাবে হামাসের নিন্দা করা বলা হয়েছিল যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এতে অবিলম্বে সকল পণবন্দীর মুক্তির দাবি করা হয়েছিল।

রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও গ্যাবন। আর ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
এছাড়া ভোট দানে বিরত ছিল আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ফ্রান্স, ঘানা, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘মানবিক বিরতি’র প্রস্তাব দিয়ে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে আলজেনিয়া, ফ্রান্স, ইকুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে চীনের প্রতিনিধি এই প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘে বলেন, এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির কথা উল্লেখ না থাকায় তারদেশ ভেটো দিচ্ছে।সূত্র: আরব নিউজ, আল জাজিরা।

বিএনএনিউজ২৪,গাজা-ইসরায়েল যুদ্ধ, জিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত