32 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত অর্ধ শতাধিক

রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত অর্ধ শতাধিক

রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত অর্ধ শতাধিক

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে বেওয়ারিশ বা পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত অনেকে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে শহর জুড়ে স্থানীয়ের মাঝে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

স্থানীয়রা জানান, বেওয়ারিশ কুকুর দ্বারা পথচারীরা বেশি আক্রান্ত হচ্ছেন। ফলে স্কুলপড়ুয়া বাচ্চাদেরও নিয়ে অভিভাবকরা শঙ্কা প্রকাশ করছেন। এতে নেটিজেনরা কুকুরকে আঘাত করতে পারেন বলে মনে করেন অনেকে।

রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, দু’দিনে হাসপাতালের জলাতঙ্ক বিভাগ থেকে ৫৪ জন রোগী ভ্যাকসিন নিয়েছেন। তার মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় বাসিন্দা হাবিব আজম বলেন, কয়েকদিন ধরে কুকুরের কামড়ে কয়েকজন আহত হয়েছেন। অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনই এটি বন্ধের ব্যবস্থা না নিলে আরও অনেকে আক্রান্তের শিকার হবেন।

এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, গত দুই দিনে কুকুরের কামড়ে আহত ৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজন ভর্তিও আছেন। পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত