32 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশে কোনো অপরাধীর জায়গা নেই:আইজিপি

পুলিশে কোনো অপরাধীর জায়গা নেই:আইজিপি

পুলিশে কোনো অপরাধীর জায়গা নেই:আইজিপি

বিএনএ ঢাকা: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা চাইলেই ‘হ্যামিলনের বাঁশিওয়ালার’ মতো মানুষের মন জয় করতে পারেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মানুষের জন্য কাজ করে তাদের হৃদয় ও মন জয় করা যায়-জানিয়ে তিনি বলেন, এটা টাকা দিয়ে কেনা যায় না।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরও বলেন, কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে তা বন্ধ করতে হবে। পুলিশে কোনো অপরাধীর জায়গা নেই। যতই ভালো কাজ করা হাক না কেন, একটি খারাপ কাজ সব অর্জন নষ্ট করে দেয়। প্রত্যেক পুলিশ সদস্যের সম্মান ও মর্যাদাবোধ থাকতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের তাগিদ দেন তিনি।

ড. বেনজীর বলেন, সমাজ একটি বহতা নদী।  সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতিরও পরিবর্তন হয়। সর্বদা সমাজের পরিবর্তনশীল চাহিদার প্রতি লক্ষ্য রেখে পুলিশিং কার্যক্রম চালু রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিট পুলিশিংকে পুলিশিংয়ের একটি কার্যকর পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে আইজিপি বলেন, বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে থানা করার যে স্বপ্ন দেখেছিলেন, মূলত বিট পুলিশং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের মধ্যে বিট পুলিশিং কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

প্রলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেয়া হবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিয়নে অপরাধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যকর অবদান রাখতে পারে ড. বেনজীর।

মাদারীপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনার এ সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ রেঞ্জের অধীন সব জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত