32 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু


বিএনএ, সাভার : ঢাকার ধামরাই উপজেলায় একটি পোল্ট্রি ফার্মের তারে বিদ্যুতায়িত হয়ে রোহান (১২) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৪টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মো: সেলিম খানের ভাড়া দেয়া পোল্ট্রি ফার্মের কাছে ঘটনাটি ঘটেছে।

নিহত রুহান আহাম্মেদ উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মোঃ বাদশা আলমের ছেলে। সে বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউখন্ড গ্রামের মোঃ সেলিম খানের মালিকানাধীন পোল্ট্রিফার্ম ভাড়া নিয়ে চালাচ্ছে একই এলাকার মোঃ শহীদুল ইসলাম নামে এক খামারি। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রুহান আহাম্মেদ ফার্মের মালিক সেলিম খানের স্ত্রীর কথায় ওই পোল্ট্রিফার্মের পাশে একটি আম গাছে উঠে আম পাড়ার জন্য। এসময় ওই পোল্ট্রিফার্মের বিদ্যুতের তারে জড়িয়ে সে মৃত্যুবরণ করে।

পরে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রের মরদেহ গাছ থেকে নামায়। খবর পেয়ে বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক মো: মজিবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা