21 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » থানচিতে পর্যটকবাহী গাড়ী খাদে পড়ে নিহত ২

থানচিতে পর্যটকবাহী গাড়ী খাদে পড়ে নিহত ২


বিএনএ, বান্দরবান : বান্দরবান জেলার থানচি উপজেলায় পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

থানচি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত একজনের নাম জানা গেছে। হামিদুল ইসলাম নামের ওই ব্যক্তি একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড।

জানা গেছে, হতাহতরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা সরকার কর্মচারী। তারা ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলেন। সকালে মাইক্রোবাসে করে নয়জন পর্যটক ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ওইখানেই প্রাণ হারান এক জন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।

এএসআই সত্য ব্রত চাকমা বলেন, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে একজন মারা গেছেন। এতে আটজন পর্যটক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর