27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ১৯ বছর পর ছাত্রলীগের কমিটি ,অভিযোগেই বিলুপ্ত

ধামরাইয়ে ১৯ বছর পর ছাত্রলীগের কমিটি ,অভিযোগেই বিলুপ্ত

ছাত্রলীগের ৬৮ শূন্যপদে যারা

বিএনএ, সাভার:ঢাকার ধামরাইয়ে উপজেলা কমিটির এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর বিলুপ্ত করা হয়েছে ছাত্রলীগের কমিটি। ১৯ বছর পর হওয়া কমিটি পূর্ণাঙ্গ হওয়ার গুঞ্জন উঠতেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে বিলুপ্তির মুখে পড়লো উপজেলা ছাত্রলীগের এ কমিটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অন্তর্গত ধামরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হলো।

উল্লেখ্য, গত ২৩ মে ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের বিরুদ্ধে একই কমিটির সভাপতি পদপ্রার্থী মো: জামিলকে মারধরের অভিযোগ ওঠে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রবিউল আউয়াল রুবেল। তিনি বলেন, আমি এমন কোন ঘটনার সঙ্গে জড়িত নই। এটা ওই সময়ের স্কেলের ও আমাদের কার্যালয়ের আশপাশে থাকা লোকজনের কাছে জানতে চাইলেই পাওয়া যাবে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগেই বহিষ্কারের ঘটনা এখানকার ছাত্রলীগকে পিছিয়ে দেবে। যে চক্র গত ১৯ বছর এখানে ছাত্রলীগকে দাঁড়াতে দেয়নি, আজ্ঞাবহ করে রেখেছে তারাই ছাত্রলীগের অগ্রগতিকে আবারো বাধাগ্রস্ত করতে এই বানোয়াট ঘটনার জন্ম দিলো।
বিএনএ/ইমরান খান,ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা