26 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ হেমায়েত (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন । হেমায়েত ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

মঙ্গলবার (২৬ মার্চ ) দুপুরে দিকে কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় হেমায়েতকে  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মাহবুব জানান, তারা দুজনেই ওই ভবনে দিনমজুরের কাজ করেন। দুপুরের দিকে হেমায়েত ঢালাইয়ের জন্য বৈদ্যুতিক পাইপ ঠিকমতো বিছানো হয়েছে কিনা তা দেখার জন্য দ্বিতীয় তলায় যায়। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান হেমায়েত। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহবুব আরও বলেন, ‘তার গ্রামের বাড়ি কোথায় তা আমি জানি না। তবে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেলে আসছে।

মৃত্যুর’ বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ