32 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাশ

জাতিসংঘে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাশ


বিএনএ ডেস্ক : অবশেষে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার এ প্রস্তাব পাস হয়। আগের অবস্থান বদলে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয়নি দেশটি। ফলে স্থায়ী যুদ্ধ বিরতি হবে কীনা সেই ব্যাপারে সংশয় রয়েই গেছে।

YouTube player

অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অচলাবস্থায় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বারবার যুদ্ধবিরতির আহ্বানে সম্মত হতে ব্যর্থ হয় সংস্থাটি।

পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হলো। যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি দশায় থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে।

প্রসঙ্গত, গাজা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়। ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।  পরদিন থেকে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় তাদের হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের চেষ্টা আগেও কয়েক দফায় হয়েছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে সেগুলো আটকে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তোলা হয়েছিল। তবে সেই প্রস্তাবে ইসরায়েলের পক্ষে যায় উল্লেখ করে তাতে ভেটো দেয় রাশিয়া ও চীন। এরপর এই প্রথম জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বান–সংবলিত প্রস্তাব পাস হলো।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্যদেশ আজ প্রস্তাবটি তুলেছিল। দেশগুলো হল আলজেরিয়া, সিয়েরা লিওন, মোজাব্বিক, কোরিয়া, জাপান, স্লোভেনিয়া, গায়ানা, ইকুয়েডর, মাল্টা ও সুইজারল্যান্ড। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের (৫ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য) নিরাপত্তা পরিষদের বাকি সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী অপর চার সদস্য দেশ হল চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য।

গাজায় প্রাণহানি নিয়ে কিছুদিন ধরে ইসরায়েলের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।তারই ধারাবাহিকতায় গাজায় যুদ্ধ বিরতির বহুল প্রত্যাশিত এই প্রস্তাব পাশ হলো। যা সারা বিশ্ববাসীকে স্বস্তি দিয়েছে।

সম্প্রতি গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দেশটির মিত্র ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতবিরোধের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও পদক্ষেপ নিতে জন্য ইসরায়েলকে চাপ দিয়েছে। কারণ গাজাবাসী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

এদিকে ইসরায়েলকে ত্রাণ সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ। কিন্তু ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য পাল্টা জাতিসংঘকেই দায়ী করেছে ইসরায়েল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে অর্থ ও অস্ত্র সহযোগীতা না দেয়া এবং স্বাধীন দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত  সেখানে শান্তি ফিরে আসবে না।

বিএনএ/ সৈয়দ সাকিব , ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত