21 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের পুরস্কার দেবে বিএসইসি

পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের পুরস্কার দেবে বিএসইসি


বিএনএ ডেস্ক:পুঁজিবাজারে নিযুক্ত বিভিন্ন সেরা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, পুঁজিবাজারে নিযুক্ত বাজার মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠান (স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, সম্পদ ব্যবস্থাপক ইত্যাদি) যারা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে গত ১ বছর দায়িত্ব পালন করেছে, তাদের মধ্যে থেকে তিন প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে সেরাদের নির্বাচন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর