27 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে যুবককে গুলি করে হত্যা

বান্দরবানে যুবককে গুলি করে হত্যা


বিএনএ, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে মংসুইশৈ মার্মা (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানিয়েছেন, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ঘরের বাহিরে বসে থাকা অবস্থায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে মংসিং শৈ মারমাকে হত্যা করে। সে স্থানীয় বাসিন্দার নিসামং মারমার ছেলে।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন। নিহত যুবক পাহাড়ে কবিরাজের কাজ করতো। এছাড়াও পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)’র রাজনীতির সাথে জড়িত ছিলো।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের