32 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৫.৮ ডিগ্রিতে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৫.৮ ডিগ্রিতে

শীত

বিএনএ ডেস্ক: দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘনকুয়াশা ও উত্তরের হিমশীতল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বেশ কয়েকদিন ধরে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ শীত আরও বেড়েছে। আজ তীব্র শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলেও সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তারপরও দেশের ২১টি জেলায় বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ।

জানুয়ারির মাঝামাঝি থেকে দেশজুড়ে শীতের যে দাপট চলছে, মাসের বাকি দিনগুলোতেও প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত