30 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে সাব রেজিস্ট্রার অফিসে চুরি

জামালপুরে সাব রেজিস্ট্রার অফিসে চুরি


বিএনএ,জামালপুর : জামালপুরের ইসলামপুরে সাব রেজিস্ট্রার অফিসে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে পুরাতন কোর্ট ভবন সাব রেজিস্ট্রার অফিসে এজলাস কক্ষ, নকল অফিস কক্ষ ও খাস কামরায় আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরি হয়েছে।

ইসলামপুর উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,  গভীর রাতে ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসের তালা ভেঙে কে বা কারা ভিতরে প্রবেশ করে এজলাস, অফিস কক্ষ ও খাস কামরার ৭টি আলমারি ও ১০টি লকারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করে।

আয়শা সিদ্দীকা বলেন, কি চুরি হয়েছে তা বলা যাচ্ছে না। সব কিছু দেখার পর জানা যাবে। তবে অফিস কক্ষের একটি ল্যাপটপ চুরি হয়েছে।

তিনি জানান, নৈশপ্রহরী থাকার পরও কিভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন