23 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

আজ নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর মাইজদীতে একইস্থানে আ.লীগের দুই গ্রুপের সভা আহবান করায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। উভয় পক্ষের কর্মসূচি পালন বন্ধ রাখার লক্ষ্যে মঙ্গলবার নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

জানা যায়, জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গনে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খাঁন সহেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহবান করে (২৬ জানুয়ারি) পরে একইস্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশ আহবান করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর