30 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে বিআরটিসি বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুরে বিআরটিসি বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুরে বিআরটিসি বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

বিএনএ চাঁদপুর:চাঁদপুরের কচুয়া উপজেলায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার কড়ৈয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কচুয়া উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে উর্মি মজুমদার উমা (২৪), কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুব আলম (২২) এবং নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে সাদ্দাম হোসেন। তারা সবাই কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। তিনি বলেন, নিহত শিক্ষার্থীদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওসি।

স্থানীয়রা জানান, বৃস্পতিবার সকালে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম ও রিফাতের মৃত্যু হয়। চিকিৎসাধী অবস্থায় ঊর্মি মারা যান। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত